ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

২৬ মাঘ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

জেট ফুয়েলের দাম সমন্বয় করল বিইআরসি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৩২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

জেট ফুয়েলের দাম সমন্বয় করল বিইআরসি

উড়োজাহাজের জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

কমিশনের আদেশ অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ প্রতি লিটার ৯৫ দশমিক ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আন্তর্জাতিক রুটের জন্য লিটার প্রতি ৬২ সেন্ট অপরিবর্তিত রাখা হয়েছে। 

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি। ঘোষিত দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪ (৪) ও ৩৪ (৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি গ্রহণসহ বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন