ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

২৭ ফাল্গুন ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

আমেরিকা থেকে ৫৮ হাজার ৪৫৭ টন গম নিয়ে জাহাজ এলো মোংলা বন্দরে

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:৫০, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৫১, ১১ মার্চ ২০২৬

আমেরিকা থেকে ৫৮ হাজার ৪৫৭ টন গম নিয়ে জাহাজ এলো মোংলা বন্দরে

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তির অধীনে আমেরিকা থেকে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে জাহাজ মোংলা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। ক্রয় চুক্তি নন্বর জি টু জি -০৩ এর আওতায় এই গম এসেছে। 

বুধবার (১১ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। চুক্তির আওতায় আমদানিকৃত সকল গম দেশে পৌঁছেছে।

এখানে উল্লেখ্য, চুক্তি-১ মোতাবেক ২,৩৭,৮৪৫ মেট্রিক টন এবং চুক্তি-২ মোতাবেক ২,৩০,০৩৯ মেট্রিক টন মোট: ৪,৬৭,৮৮৪ মেট্রিক টন গম ইতোমধ্যে দেশে এসেছে ।

দেশে মোট গমের চাহিদা কম বেশি ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ মেট্রিক টন। চাহিদা পূরণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন