ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

১ ফাল্গুন ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছেন ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা। বিজয়ীর মধ্যে বিএনপি থেকে ছয় জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি বিদ্রোহী এক নারী প্রার্থী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এই তথ্য জানা গেছে।

বিজয়ী নারী প্রার্থীরা হলেন: মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১২টি আসনে জয় পেয়েছেন। এছাড়া জামায়াতে ইসলামী ৬৮ আসন, এনসিপি ৬, ইসলামী আন্দোলন ১ ও অন্যান্য ১৩ আসনে জয়লাভ করেছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন