ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু ১৬ মার্চ, টিকিট বিক্রি শুরু

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:৩৩, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৩৪, ১০ মার্চ ২০২৬

বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু ১৬ মার্চ, টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে আগামী ১৬ মার্চ থেকে ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

মঙ্গলবার (১০ মার্চ) থেকে বিআরটিসির এই ঈদ স্পেশাল বাস সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

বিআরটিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আসন্ন পবিত্র ঈদুর ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সেবার মাধ্যমে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন। জনসাধারণকে বিআরটিসির এই বাস সেবা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন