ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬

৩ চৈত্র ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:৪৬, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:৪৬, ১৭ মার্চ ২০২৬

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্যও পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গহলবার জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, ঈদ-উল-ফিতরের দিন সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। উক্ত ঈদের জামাতে সংসদ সদস্যগণ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করবেন।

সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

পবিত্র ঈদের জামাতে অংশগ্রহণকারী সকল মুসল্লিকে ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এছাড়া নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নামাজের জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনো ব্যাগ বা বস্তু সাথে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এদিকে,  ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত জাতীয় ঈদগাহে ঈদের দিন সকাল সাড়ে ৮টায়। এ জামাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে।

জানা গেছে, প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ময়দানে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন, যেখানে নারীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশ পথ ও নামাজের বিশেষ ব্যবস্থা।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন