ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:১৮, ৩ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:১৯, ৩ মার্চ ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ব্যাপক দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচকসহ সবকটি সূচক কমেছে।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির ৩৯ কোটি ৯৩ লাখ ২ হাজার ৫৭৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৮৫ কোটি ১২ লাখ ২৬ হাজার ৫৯৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২০৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৫ দশমিক ০৭ পয়েন্টে নেমে এসেছে। ডিএস-৩০ মূল্য সূচক ৮৫ দশমিক ৭৩ পয়েন্ট কমে ২ হাজার ৫০ দশমিক ১২ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৩৬ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৩ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ৩৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি
সিটি ব্যাংক, রবি আজিয়াটা, ওরিয়ন ইনফো, ব্র্যাক ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, খান ব্রাদার্স পিপি, এশিয়াটিক ল্যাব, যমুনা ব্যাংক ও স্কয়ার ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে
স্ট্যান্ডার্ড ব্যাংক, কুইনসাউথ টেক্সটাইল, আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ড-১ (স্কিম-১), গোল্ডেন সন, সিটি ইন্স্যুরেন্স, বিবিএস ও সোনারগাঁও টেক্সটাইল।
দরপতনের শীর্ষে
নর্দার্ন জুট, রহিমা ফুড, এস আলম কোল্ড রোল্ড, সিলকো ফার্মা, আইএসএন লিমিটেড, ন্যাশনাল ফিডস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিডি ওয়েল্ডিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও জুট স্পিনার্স।
এএ
ব্যাংকার প্রতিবেদন