ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

জাল সনদে বিসিএস ক্যাডারে চাকরি, তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:১১, ২৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:১১, ২৭ জানুয়ারি ২০২৬

জাল সনদে বিসিএস ক্যাডারে চাকরি, তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

জালিয়াতির মাধ্যমে সনদ প্রস্তুত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) দাখিলের মাধ্যমে বিসিএস ক্যাডারে চাকরি গ্রহণের অভিযোগে ক্যাডারের তিনজন কর্মকর্তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এদের মধ্যে দুইজন বিসিএস প্রশাসন ও একজন বিসিএস পররাষ্ট্র ক্যাডারে চাকরি গ্রহণ করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক জানায়, ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সুকান্ত কুন্ডু জালিয়াতির মাধ্যমে অবতীর্ণ সনদ প্রস্তুত করে পিএসসিতে দাখিল করে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করেন। পরবর্তীতে সনদ যাচাইয়ে তার দাখিলকৃত অবতীর্ণ সনদটি জাল বলে প্রমাণিত হয়।

একই ধরনের অভিযোগে ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আবু সালেহ মো. মুসা এবং ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সঞ্জয় দাসের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা উভয়েই জালিয়াতির মাধ্যমে অবতীর্ণ সনদ প্রস্তুত করে পিএসসিতে দাখিল করে বিসিএস-এ আবেদন করেন এবং পরবর্তীতে সনদ যাচাইয়ে তা জাল বলে প্রমাণিত হয়।

এই অভিযোগে দুদক বিধিমালা, ২০০৭-এর ১০(চ) বিধির আলোকে সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন