ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

২৮ ফাল্গুন ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

৬ষ্ঠ বর্ষে পদার্পণ করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:৩৬, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৩৭, ১২ মার্চ ২০২৬

৬ষ্ঠ বর্ষে পদার্পণ করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো দেশের বেসরকারি খাতের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। নির্বিঘ্ন গ্রাহক সেবা, ব্যাংকিং খাতের নিয়মনীতির যথাযথ প্রতিপালন ও আর্থিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিয়েছে ব্যাংকটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (১১ মার্চ) রাজধানীর একটি অভিজাত রেস্তারাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন গ্রাহকদের আস্থা, অংশীদারদের সহযোগিতা এবং ব্যাংকের সকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। 

সিএমএসএমই খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, আগামীতেও এই খাতের টেকসই উন্নয়নে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পাশে থাকবে।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ বলেন, ব্যাংকিং খাতের নিয়মনীতি যথযথ পরিপালন, উন্নত গ্রাহক সেবা ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করাই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মূল লক্ষ্য। 

এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরসহ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, কর্পোরেট শাখার ব্যবস্থাপক, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, গ্রাহক ও স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে কেক কাটা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যাংকের সকল শাখা ও উপশাখায় গ্রাহক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলসহ দিনব্যাপী নানা আয়োজন করা হয়।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন