ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

২৮ ফাল্গুন ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

নতুন মন্ত্রীর শপথ নিলেন আহমেদ আজম খান

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:৪৪, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১৬:৪৫, ১২ মার্চ ২০২৬

নতুন মন্ত্রীর শপথ নিলেন আহমেদ আজম খান

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান।

আহমেদ আজম খানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে তিনি এই শপথ নেন।

জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এর আগে মন্ত্রিসভার নতুন সদস্যের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেতে চলেছেন, তা এখনো জানা যায়নি।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন