ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

২৮ ফাল্গুন ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, কায়সার কামাল ডেপুটি স্পিকার

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:৩৯, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১৬:৩৯, ১২ মার্চ ২০২৬

সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, কায়সার কামাল ডেপুটি স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। আর ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার বেলা ১১টা ৫মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।

প্রথম অধিবেশনে সভাপতি মনোনীত হয়েছেন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সভাপতিত্বে সংসদ শুরু হলে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করেন।

এ সময় জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি এই দায়িত্বপালনে সম্মত আছেন বলে জানান সংসদের সভাপতি। 

তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান। তিনি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম।

প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়। এতে হ্যাঁ জয়যুক্ত হয়।

পরে ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। তিনি এই দায়িত্বপালনে সম্মত বলে জানান সভাপতি। 

সভাপতি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদারকে আহ্বান জানান। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন।

প্রস্তাবটি সংসদে পেশ করা হয়। এতে হাঁ জয়যুক্ত হয়।

পরে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

এএইচ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন