ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

১২ ফাল্গুন ১৪৩২, ০৭ রমজান ১৪৪৭

সরকারি কর্মজীবীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন আদেশ জারি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:১৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:১৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সরকারি কর্মজীবীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন আদেশ জারি

মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে কেবিনেটের নতুন আদেশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সংস্থাপন অধিশাখার উপ সচিব খন্দকার মনোয়ার মোর্শেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান সংক্রান্ত নতুন এ আদেশ দেওয়া হয়েছে। 

এতে বলা হয়েছে,  সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ সংখ্যক নির্দেশ মোতাবেক সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে।

উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তার অধীন দপ্তর ও সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। 

আরও বলা হয়েছে, মাঠ পর্যায়ের সকল অফিসের কর্মকর্তা ও কর্মচারীদেরকে সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কর্মস্থল ত্যাগ করতে হবে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন