ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

১২ ফাল্গুন ১৪৩২, ০৭ রমজান ১৪৪৭

পিএসসির নতুন সচিব সানোয়ার জাহান

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

পিএসসির নতুন সচিব সানোয়ার জাহান

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এদিকে, অন্য এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

এএইচ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন