ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২২:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
তিন সচিবকে নিজ পদ থেকে সরানোর পর নয়জন সচিব ও সিনিয়র সচিবের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
চুক্তি বাতিল করা সচিবেরা হলেন– পরিকল্পনা কমিশনের সদস্য মো. মোখলেস উর রহমান ও এম এ আকমল হোসেন আজাদ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খান।
এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) সচিব শীষ হায়দার চৌধুরী এবং পরিকল্পনা কমিশনের সদস্য কাইয়ুম আরা বেগমেরও নিয়োগ বাতিল করা হয়েছে।
এএ
ব্যাংকার প্রতিবেদন