ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

১০ ফাল্গুন ১৪৩২, ০৫ রমজান ১৪৪৭

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের আবেদন আহ্বান, শেষ সময় ৩১ মার্চ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০২৬

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের আবেদন আহ্বান, শেষ সময় ৩১ মার্চ

সারাদেশের কাস্টমস স্টেশনগুলোতে সেবার মান বৃদ্ধি ও আমদানিকারকদের সুবিধার্থে নতুন কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট লাইসেন্সের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) এই বিজ্ঞপ্তি জারি করেছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ শে মার্চের মধ্যে কাস্টমস স্টেশনের লাইসেন্সিং কর্তৃপক্ষের সভাপতি বরাবর আবেদন করতে হবে।

লাইসেন্স প্রত্যাশীদের জন্য বেশ কিছু শর্তারোপ করা হয়েছে। যার মধ্যে রয়েছে- আবেদকারীকে যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন কোম্পানির ক্ষেত্রে বিদেশি শেয়ার সর্বোচ্চ ৪৯ শতাংশ হতে পারবে। একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একটির বেশি লাইসেন্স গ্রহণ করতে পারবেন না।

আবেদনকারীকে কেবল একটি কাস্টমস স্টেশনের নাম উল্লেখ করতে হবে। একাধিক স্টেশনের নাম উল্লেখ করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্রের সঙ্গে স্বত্বাধিকারী বা পরিচালকদের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। হালনাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ (PSR)। স্নাতক পাসের সনদপত্র এবং ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ৫ হাজার টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (ডিজি, কাস্টমস ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম-এর অনুকূলে)। অফিস কক্ষের মালিকানা বা ভাড়ার দলিলাদি এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণাপত্র।

প্রাপ্ত আবেদন যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি এবং ফল একাডেমির ওয়েবসাইট (www.cevta.gov.bd) এ পাওয়া যাবে। যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ডাকযোগে তাদের ঠিকানায় প্রেরণ করা হবে বলে জানিয়েছে এনবিআর। 

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন