ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

১০ ফাল্গুন ১৪৩২, ০৫ রমজান ১৪৪৭

ভোক্তাপর্যায়ে ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:১৪, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ভোক্তাপর্যায়ে ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে ফার্নেস অয়েলের (এইচএফও) মূল্যহার নির্ধারণ করা হয়েছে। ভোক্তাপর্যায়ে প্রতি লিটার তেলের দাম ৭০ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ মূল্যহার ঘোষণা করে বিইআরসি। যা আজ রাত ১২ টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪ (৪) এবং ৩৪(৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে সরবরাহ করা ফার্নেস অয়েলের (এইচএফও) মূল্যহার পুনর্নির্ধারণের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ২০২৫ সালের ২০ জানুয়ারি কমিশনে প্রস্তাব দাখিল করে।

ওই প্রস্তাবের ধারাবাহিকতায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল) ২৬ মে, স্টান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড (এসএওসিএল) ৩ জুন, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (জেওসিএল) ২৩ জুন এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) ২১ জুলাই ফার্নেস অয়েল বিপণনে কোম্পানির বিপণন চার্জ এবং সমন্বিত পরিবহন চার্জ বৃদ্ধির প্রস্তাব কমিশনে দাখিল করে।

বর্ণিত প্রস্তাবগুলোর ওপর গত ২৯ জানুয়ারি কমিশন প্রস্তাবকারী লাইসেন্সিরা এবং আগ্রহী পক্ষদের গণশুনানি গ্রহণ করে। প্রস্তাবকারী এবং আগ্রহী পক্ষকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত গণশুনানি পরবর্তী লিখিত মতামত প্রদানের সুযোগ দেওয়া হয়। বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণান্তে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে কমিশন কর্তৃক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ের মূল্যহার, ফার্নেস অয়েল বিপণনে তেল বিপণন কোম্পানিগুলোর চার্জ এবং সমন্বিত পরিবহন চার্জ পুনর্নির্ধারণ করা হলো।

ভোক্তাপর্যায়ের পাশাপাশি ফার্নেস অয়েল বিপণনে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল), যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (জেওসিএল) এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) বিপণন চার্জ প্রতি লিটার ০.৭১ টাকা এবং সমন্বিত পরিবহন চার্জ প্রতি লিটার ১.২০ টাকা পুনর্নির্ধারণ করা হলো।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন