ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

১০ ফাল্গুন ১৪৩২, ০৫ রমজান ১৪৪৭

নতুন সরকারের প্রথম বাজেটের জন্য ব্যবসায়ীদের মতামত চেয়েছে এনবিআর

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেটের জন্য ব্যবসায়ীদের মতামত চেয়েছে এনবিআর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে আয়কর-সম্পর্কিত বিভিন্ন আইন ও বিধি সংশোধন, সংযোজন বা পরিবর্তনের জন্য দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে প্রস্তাব ও সুপারিশ আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ইতিমধ্যে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের কাছে তাদের প্রস্তাব ও সুপারিশ চেয়ে চিঠি পাঠিয়েছে এনবিআর।

বিভিন্ন ব্যবসায়ী সমিতি, চেম্বার ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো চিঠিতে নতুন প্রস্তাবের পক্ষে যৌক্তিক মতামত দিতে বলা হয়েছে। আয়কর, শুল্ক ও ভ্যাট বিষয়ে প্রস্তাব ও সুপারিশ করার জন্য চিঠিতে ছক তৈরি করে দেওয়া হয়েছে।

১৫ মার্চের মধ্যে সুপারিশ ও প্রস্তাব পাঠাতে অনুরোধ করা হয়েছে। পেনড্রাইভেও প্রস্তাব দেওয়া যাবে। এ ছাড়া সরাসরি ই-মেইলের মাধ্যমেও প্রস্তাব-সুপারিশ পাঠানো যাবে।

কর ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এনবিআর। 

২০২৬-২৭ অর্থবছরের বাজেটটি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট। এখানে নতুন সরকারের অর্থনৈতিক দর্শনের প্রতিফলন থাকবে। এ ছাড়া রাজস্ব আদায় বাড়ানোর বড় চ্যালেঞ্জ আছে। আছে রাজস্ব খাতে সংস্কারের চ্যালেঞ্জও।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন