ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২২:৩৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪.৮৬ বিলিয়ন মার্কিন ডলারে। তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০.১১ বিলিয়ন মার্কিন ডলার।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির ২২ দিনে রেমিট্যান্স প্রবাহ গত বছর একই সময়ের তুলনায় ২৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৪৭৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৯৩০ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা ২১ হাজার ৯১০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৭ হাজার ৮৯২ মিলিয়ন মার্কিন ডলার।
এএ
ব্যাংকার প্রতিবেদন