ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১৩ রমজান ১৪৪৭

অপরিবর্তিত থাকছে ১২ কেজি এলপি গ্যাসের দাম

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:৩৩, ২ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:৩৪, ২ মার্চ ২০২৬

অপরিবর্তিত থাকছে ১২ কেজি এলপি গ্যাসের দাম

ভোক্তাপর্যায়ে মার্চ মাসের জন্য প্রতি ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম মুসকসহ ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬১ দশমিক ৮৩ টাকায় সমন্বয় করতে আদেশ দেওয়া হয়েছে।

সোমবার বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নতুন দামের ঘোষণা দেওয়া হয়। যা আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

বিইআরসি জানায়, সৌদি আরমাকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত কার্গো প্রাইস অনুযায়ী বেসরকারি এলপিজি’র রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ দশমিক ৭৪ টাকা সমন্বয় করা হয়েছে। সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৭৭৬ দশমিক ৯৩ টাক অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, গত মাসের ২৩ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন