ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৮:১৪, ৯ আগস্ট ২০২৫ | আপডেট: ১৮:১৪, ৯ আগস্ট ২০২৫
গ্রাহকদের তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনায় আইএফআইসি ব্যাংক পিএলসি আন্তর্জাতিক মানদণ্ড ISO/IES 27001:2022 সনদ অর্জন করেছে। মানদণ্ডে বিভিন্ন শর্তাদি ও চাহিদা পূরণ করায় সার্টিফিকেশন সংস্থা ব্যুরো ভেরিটাস এই সনদ প্রদান করেছে বেসরকারি ব্যাংকটিকে।
এ উপলক্ষে সম্প্রতি পুরানা পল্টনস্থ আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার কাছে ব্যুরো ভেরিটাসের কান্ট্রি ম্যানেজার সোহেল আজাদ এই সনদটি হস্তান্তর করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিতুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, কে.এ.আর.এম. মোস্তফা কামাল, সিএফও দিলিপ কুমার মন্ডল, হেড অব ট্রেজারি মোহাম্মদ শাহিন উদ্দিন, হেড অব আইটি নাজমুল হক তালুকদার, ব্যুরো ভেরিটাসের অপারেশন ম্যানেজার মুকুট কে বড়ুয়া, রিজিওন্যাল সেলস্ ম্যানেজার কেবিএম তারেকসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এই অর্জন আইএফআইসি ব্যাংকের গ্রাহকদের তথ্য সুরক্ষা নীতি বাস্তবায়ন এবং দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল পরিবেশে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করার প্রতিফলন।
এএ
ব্যাংকার প্রতিবেদন